গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর প্রেস ক্লাবের নব- নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। রোবরার দুপুরে প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠু ও সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের নেতৃত্ব জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পিরোজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সমাধির সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া - মোনাজাতে অংশ নেন তারা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ূ ও সাফল্য কামনা করা হয়। এরপর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন নেতৃবৃন্দ।
এ সময় পিরোজপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, কোষাধ্যক্ষ মো: হাসিবুল ইসলাম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, নির্বাহী সদস্য হাসান মামুন সহ নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২