
মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, এই বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় সামান্য খরচে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছো।
তিনি রবিবার (১২ ফেব্রুয়ারী) বিকেলে জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপাচার্য প্রফেসর ড. মোঃ কামরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বশেফমুবিপ্রবি’র রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক কর্নেল (অব:) কাজী শরিফ উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী, ফিসারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আব্দুস ছাত্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র মো. শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজি দিদার পাশা, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু , মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, বশেফমুবিপ্রবি শাখা ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক ইরফান ফকির ও তাইফুল ইসলাম পলাশ প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক পার্থ সারথী দাস ও প্রভাষক ইলিয়াস উদ্দিন। পরে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত ছয়টি বিভাগের ২২৮ জন নবীন ছাত্র-ছাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২