ব্রেকিং নিউজ

নওগাঁর প্রত্নতাত্ত্বিক  নিদর্শন পুনঃখনন কাজের উদ্বোধন

 

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ

 

নওগাঁর জেলার ধামইরহাট উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়নে অবস্থিত জগদ্দল বৌদ্ধবিহার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চলতি ২০২২-২৩ অর্থ বছরে উৎখনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

 

এসময় উপস্থিত ছিলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর ও রাজশাহী রিজিওয়ের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তব্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান, ১ লক্ষ টাকা বরাদ্দে প্রাথমিকভাবে ১ মাস খনন ও গবেষণা পরিচালনা করা হবে এবং চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে বলেন, সারাদেশে আমার প্রায় ৫ শতাধিক প্রত্নতত্ত্ব নিদর্শন এলাকা রয়েছে, যার অধিকাংশই অরক্ষিত রয়েছে, আমরা তা সংরক্ষণে অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি।

শহীদুজ্জামান সরকার (এম.পি) বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য ও নিদর্শনে পরিপূর্ণ ধামইরহাট উপজেলা। এই উপজেলার যেখানেই যাওয়া হউক না কেন সব জায়গায় ইতিসহাস ঐতিহ্য ছড়িয়ে রয়েছে। এই ইতিসহাস ঐতিহ্য ঘিরে থাকা স্থানে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে; এটি সংরক্ষণে ধামইরহাট জগদ্দল বিহারে একটি মিউজিয়াম যাতে করা হয় “আমি সেই প্রস্তাবনা ইতোমধ্যেই দিয়েছি” যদি এটি বাস্তবায়ন হয় তাহলে আমরা বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি ও তার প্রাণ ফিরে পাবো।’ ইনশাআল্লাহ্‌

selim

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

1 day ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 day ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

1 day ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

1 day ago

This website uses cookies.