পিরোজপুরের নাজিরপুরে বিএনপির পদযাত্রা
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুরে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৯টি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে,দলীয় নেতাকর্মীদের মুক্তি, তেল-গ্যাস,বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক উর্ধগতির প্রতিবাদে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ ই ফেব্রুয়ারী) উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ দিনের আলাদা আলাদা সময়ে প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচি পালন করেন।
এসময় নেতৃবৃন্দ পুলিশ-প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে জানান,বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল।এদেশের সাধারণ মানুষের জন্য আমরা কথাবলি।সকল ধরনের যোক্তিক আন্দোলন করা আমাদের গনতান্ত্রিক অধিকার কিন্তু প্রতিটি কর্মসূচির আগে পুলিশ আমাদের হয়রানি করে। গতরাতে তারা আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালায় এবং এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হোমিওপ্যাথিক চিকিৎসক শংকরকে আটক করে।
এরপরেও সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা উপজেলার প্রতিটি ইউনিয়নে আজকের কর্মসূচি সফল করেছি।
এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর এর সাথে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবো বলে জানান।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.