ব্রেকিং নিউজ

কোরআন অবমাননাকারী আল আমিন কে ময়মনসিংহ থেকে গ্রেফতার

 

মোঃ আশিক মিয়া, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫নং বালিখা ইউনিয়নের পূর্ব মালিডাঙ্গা গ্রামের ৫নং ওয়ার্ডের আল আমিন (৩০) কে কুরআন শরীফ অবমাননা ও পুড়িয়ে ফেলার অভিযোগে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।

অভিযোগের ভিত্তিতে জানা গেছে,আল আমিন (৩০) পিতা:মৃতশাহবুদ্দিন,মাতা: মোছাঃ সুফিয়া খাতুন, গ্রাম:পূর্ব মালিডাঙ্গা, ০৫নং ওয়ার্ড,ইউনিয়ন বালিখাঁ
সে একজন মাদক সেবী।

ঘটনার দিন অর্থাৎ চলতি মাসের “(৮ ফেব্রুয়ারি )” বিকাল অনুমান ০৫.৩০ টার সময় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ এর প্রতি অবমাননাকর কথা বলে ইসলাম ধর্মকে অপদস্ত করে পবিত্র কুরআন শরীফে আগুন দেয়। আল আমিন উক্ত বিষয়টি ঘটানোর সময় তার ভাইয়ের স্ত্রী মোছাঃ জামিনা বেগম (২৬) স্বামী মোঃ শামীম মিয়া বাধা প্রদান করে। তারপরেও কোরআন শরীফে ৪০ শতাংশ পুড়ে যায়। ১০ই ফেব্রুয়ারি/২৩ সকাল ১০ ঘটিকার সময় উক্ত সংবাদটি চারদিকে দ্রুত ছড়িয়ে পড়লে মাওলানা মোঃ মোবারক হুসাইন সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আল আমিন’র বসত ঘর হইতে আংশিক পুড়ে যাওয়া কোরআন শরীফ উদ্ধার করে।

উক্ত আসামী মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর লক্ষে ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মকে অপদস্থ করে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ পুড়িয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে।

ঘটনার কারণে অত্র এলাকার ধর্মপ্রাণ আলেম উলামা সহ স্থানীয় জনগনের মধ্যে তীব্র ক্ষোভ এবং উত্তেজনার সৃষ্টি হলে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল দ্রুত আল আমিন কে গ্রেফতার করার আশ্বাস দেন। সবাইকে শান্ত থাকতে বলেন। এ ব্যাপারে আল আমিন (৩০) এর বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর পবিত্র কোরআন শরীফ অবমাননার দায়ে অভিযুক্ত আল-আমিনকে শুক্রবার রাত ১১:৩০ ঘটিকায় ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকা থেকে গ্রেফতার করেছে।

তারাকান্দা উপজেলা প্রশাসনও উক্ত বিষয়টি আমলে নিয়েছে এবং আইনের বিধান অনুযায়ী তার বিরুদ্ধে বিচার করা হবে বলেন।

selim

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

4 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

4 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

4 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

5 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.