মো: আকাশ হোসেন, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা থানাধীন রমানাথপুর আরশাদ মোড়ে বাটাহাম্বা গাড়ির ধাক্কায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত জনি (৩০) পেশায় একজন রাজমিস্ত্রি । স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায় যে, তিনি শনিবার সকাল আটটার সময় রমানাথপুর নিজ বাড়ি থেকে তার ব্যবহৃত ডিসকভারি ১০০ সিসি মটরসাইকেলটি নিয়ে কাজের উদ্দেশ্য বাড়ি থেকে ৫০ গজ দুরুত্বে আরশাদ মোড়ে পৌছালে অপর দিক থেকে আসা ঘাতক বাটাহাম্বা গাড়ির ড্রাইভার জামাল (২৫) পিতা মোঃ জান্নান বাটাহাম্বা গাড়িটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মটর সাইকেলটি নিয়ে দাড়িয়ে থাকা জনি (৩০), কে ধাক্কা মারলে ঘটনা স্থলেই গুরুতর রক্তাক্ত জখম হয়ে মারা যান। পরবর্তীতে স্থানীয় লোক জন এসে নিহত জনি (৩০) কে উদ্ধার করে তার নিজ বাড়িতে নিয়ে যায়। এদিকে ঘাতক বাটাহাম্বা গাড়ির ড্রাইভার জামাল (২৫) পলাতক রয়েছে , স্থানীয় লোকজন ঘাতক গাড়িটি উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে ও রমানাথপুর ক্যানাল সড়ক অবরোধ করে রেখেছে।
নিহত জনি (৩০) মোঃ টিপু হোসেনের এক মাএ ছেলে, তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গিয়েছেন।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২