পিরোজপুরে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
এস এম-নুর, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়াতে ১১ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ টায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশন ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায় গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে ৫ নং ধাওয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার পলাশ চন্দ্র মিত্রের উপর সন্ত্রাসি হামলা হয় ভিকটিম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে উপজেলার দিকে যাওয়ার পথে রাত আনুমানিক ৭ঃ৩০ মিনিটের সময় পিছন থেকে আসা ২ টি মোটরসাইকেল যোগে ৫ জন সন্ত্রাসী তার পথ রোধ করে দেশীও অস্ত্র নিয়ে তার উপর আতর্কিত হামলা করে এবং তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন চলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এ ব্যপারে ভান্ডারিয়া থানায় অজ্ঞাত ৫ জনকে আসামী করে একটি অভিযোগ কর হয়।
আজ শনিবার বিকেলে ৩টায় মনিরুল ইসলাম মেম্বরের সভাপতিত্বে উপজেলার ইউপি মেম্বার এসোসিয়েশন এর আঞ্চলিক কার্যালয় চরখালী বিসমিল্লাহ চত্ত্বর এই সভার কার্যক্রম সম্পন্ন করা হয়, এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম সিন্টু, ভান্ডারিয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ফিরোজ হোসেন মুন্সি,সহিদুল ইসলাম মেম্বর,আনোয়ার হোসেন বাচ্চু,বাহাউদ্দীন বাদল, এস,এম সালাউদ্দিন, সওকত হোসেন সোহাগ সহ উপজেলার সকল ইউ পি সদস্য সদস্যা বৃন্দ।
জেলা শাখার সদস্য সচিব বলেন দেশের ৪৫৫৪ টি ইউনিয়ন পরিষদে ৫৪৬৪৮ জন ইউ পি সদস্য এখন এক থালায় ভাত খায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বর এসোসিয়েশন ছাড় দেয় ছেরে দেয় না ।
এই গৃনীত অপরাদের সুষ্ঠ বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ডিসি মহদয়ের কাছে স্মারকলিপি পেশ করার কথা বলেন এবং ঘটনার সাথে জরিতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য কঠোর হুশিয়ারি দেন।
এব্যপারে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুজ্জামান মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.