মোঃ রাকিব হাসান
জামালপুর জেলা প্রতিনিধিঃ
বুধবার(১৫ অক্টোবর) সকালে জামালপুর আজাদ ট্রেড সেন্টারে ফুড জোন রেস্টুরেন্টে হেযবুত তওহীদ জামালপুর জেলা শাখার আয়োজনে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা কার্যনির্বাহী সদস্য আদিবা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, জামালপুর সদর উপজেলা সভাপতি সুলতান মাহমুদ মেহেদী সহ প্রমুখ।
হেযবুত তওহীদ জামালপুর জেলার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ/শেরপুর জেলার সাধারণ সম্পাদক সুমন মিয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ গঠনে তওহীদের মূলনীতি অনুসরণ অত্যন্ত জরুরি। গণমাধ্যম কর্মীরা সত্য, ন্যায্যতা ও নৈতিকতার বার্তা প্রচারের মাধ্যমে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার ওপর একটি লিখিত প্রস্তাবনা দাখিল করে হেযবুত তওহীদ। এরপর থেকেই সংগঠনটি সারাদেশে সভা, সমাবেশ ও সেমিনারের মাধ্যমে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ জাতির সামনে তুলে ধরছে।
অনুষ্ঠানে জামালপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২