একের পর এক চুরি হচ্ছে বিদ্যুৎ ট্রান্সফরমার ১ মাসে ১২টি ট্রান্সফরমার চুরি
স্টাফ রিপোর্টার রংপুর:
রংপুরের পীরগাছা উপজেলায় একের পর এক চুরি হচ্ছে ইটভাটার বিদ্যুৎ ট্রান্সফরমার। ভাটার নৈশপ্রহরীদের বেঁধে রেখে খুলে নেওয়া হচ্ছে ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে এবং চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।
তথ্য অনুযায়ী, গত ১ মাসে উপজেলার বিভিন্ন স্থানে মোট ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে ওকড়াবাড়ী মোড়ে মেসার্স মিতা ব্রিকস ইটভাটার ৩টি, পাশের মনুরছড়া গ্রামে আনোয়ার হোসেনের সেচকাজে ব্যবহৃত ২টি, সদর ইউনিয়নের কতমতলীতে মেসার্স এসএ ব্রিকস ইটভাটার ৩টি এবং কালীগঞ্জ এলাকার একটি আবাসিক বাড়ি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
সবশেষ চুরির ঘটনা ঘটে গত বুধবার রাতে, মেসার্স জুঁই ব্রিকস ইটভাটায়। সেদিন রাতেই ভাটাটি থেকে ৩টি ট্রান্সফরমার চুরি হয়। প্রতিটি ট্রান্সফরমারের দাম প্রায় ৯০ হাজার টাকা ধরে মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা।
মেসার্স জুঁই ব্রিকস ইটভাটার নৈশপ্রহরী আইদুল ইসলাম জানান, রাত ৩টার দিকে ১০-১২ জন মুখোশধারী মোটরসাইকেলে এসে তাকে ও রাশেদ নামের এক যুবককে হাত-পা ও মুখ বেঁধে ভাটার চিমনির নিচে ফেলে রেখে যায়। এরপর তারা খুঁটি থেকে ট্রান্সফরমার খুলে ভেতরের তামার কয়েল নিয়ে পালিয়ে যায়।
মিতা ব্রিকস ইটভাটার প্রহরী হোসেন আলী জানান, ৫-৬ জন মুখোশধারী এসে তাকে বেঁধে ঘরের ভেতর রেখে যায়। পরে সকালে স্থানীয়দের সহায়তায় তিনি মুক্ত হন। চোরেরা কয়েল নিয়ে ট্রান্সফরমারের বাকি অংশ ফেলে রেখে গেছে।
মেসার্স জুঁই ব্রিকস ইটভাটার ম্যানেজার আলমগীর হোসেন জানান, সব চুরির ধরন একই। যেসব চোর এসব করছে, তারা স্পষ্টতই বিদ্যুৎ কাজের সাথে অভিজ্ঞ। সাধারণ কেউ এত ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে না।
পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামে কলাগাছ রোপণকে কেন্দ্র…
বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক অঙ্গনে পেশাদারিত্ব, আন্তরিকতা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন আতিকুর রহমান…
যখন সময় ডেস্ক রির্পোট: সিরাজগঞ্জ জেলা শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে সহপাঠীদের…
মোঃ রাব্বি হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর শহরের ঘাসিপাড়া ঠোংগাপট্টি এলাকায় ইটের সীমানা প্রাচীর ভাঙচুর,…
আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো…
জান্নতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: ফেনী জেলার বিভিন্ন উপজেলা ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী…
This website uses cookies.