মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে শান্ত মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা
মো.এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকার এর অভিযানে “শান্ত মিষ্টান্ন ভান্ডারকে” জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার(৬ অক্টোবর) দুপুরে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মুন্সির বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃমাহমুদুর রহমান এর নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে “শান্ত মিষ্টান্ন ভান্ডার” নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ এবং পণ্য সরবরাহ ও বিক্রয়ের সময় ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে অতিরিক্ত ওজনের (১৯৪ গ্রাম) মিষ্টির কার্টুন ব্যবহার করে ওজনের কারচুপি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারা অনুযায়ী ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ,নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মম মোবারক হোসেন-সহ নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.