ফেনী ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাদিমের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল
- আপডেট সময় : ০৯:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
ফেনী জেলা ছাগলনাইয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাদিম উদ্দিনের বিরুদ্ধে হওয়া মামলার প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রদল।
২৯ সেপ্টেম্বর সোমবার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম মিয়াজি নয়ন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, বাংলাদেশে স্বৈরাচারের পতন হলেও সুবিধাবাদী শক্তির পতন আজও হয়নি। অন্যায়ের প্রতিবাদ করলেই আজ মিথ্যা মামলা-হামলার শিকার হতে হচ্ছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নাদিম উদ্দিনের নামে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সে দীর্ঘদিন রাজপথে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন। ছাত্রসমাজকে সু সংগঠিত করতে ও জনগণের অধিকার আদায়ে তার অবদান অনস্বীকার্য।
নয়ন বলেন, আমরা ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল মনে করি, এ মামলা আসলে গণতন্ত্রকামী তরুণ নেতৃত্বকে দমিয়ে রাখার নীলনকশা ছাড়া আর কিছু নয়। যারা রাজপথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের কণ্ঠ রোধ করতেই এমন ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় ছাগলনাইয়া উপজেলা ছাত্রদল কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন তিনি।

























