জামালপুরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
মোঃ রাকিব হাসান
জামালপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর)সকালে জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে সামনে,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জামালপুর জেলা শাখা আয়োজনে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে সমাপনী আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য,মাওলানা কাজী মশিউর রহমান।
আলোচনা সভার সভাপতিত্ব করেন,জামালপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের,আহবায়ক মাওলানা মোঃ গোলাম রব্বানী,সঞ্চালনায় করেন,জামালপুর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের,সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম রাশেদী।
আলোচনা সভা বক্তব্য বলেন,দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ওলামা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠন ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।বর্তমান দুঃশাসন, অন্যায়-অবিচার থেকে দেশকে মুক্ত করতে ওলামা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তারা বিএনপির নেতাকর্মীদের মতোই জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জেলা শহর ও উপজেলা,ইউনিয়ন পর্যায়ের ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্করনী ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উন্নয়ন, জনসেবা ও গণমাধ্যমের দায়িত্বশীল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনীতে অরাজনৈতিক সংগঠন হেযবুত তওহীদ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে…
যখন সময় ডেস্ক রিপোর্ট: যশোর জেলা স্থলবন্দর বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি "এনসিপি" এর মুখ্য সমন্বয়ক…
স্টাফ রিপোর্টার রংপুর: আজ (৩ জুন) বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার কুমারপুর উচ্চবিদ্যালয় মাঠে…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত সহীহ কুরআন…
This website uses cookies.