জলঢাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপির সম্ভাব্য প্রার্থীর প্রধান সমন্বয়ক বাবু
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
বুরো চিপ রংপুর বিভাগ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিএনপির নীলফামারী-৩ জলঢাকা আসনের সম্ভাম্ব প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনের প্রধান সমন্বয়ক শরিফুল ইসলাম বাবু সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাব হল রুমে আয়োজিত বিএনপির জলঢাকা আসনের সম্ভাভ্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীর নির্বাচনের প্রধান সমন্বয়ক শরিফুল ইসলাম বাবু সাংবাদিকদের সাথে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ মতবিনিময় সভায় নির্বাচনের প্রধান সমন্বয়ক শরিফুল ইসলাম বাবু বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি যদি আমার বাবা আলহাজ্ব সৈয়দ আলী কে যোগ্য মনে করে মনোনয়ন প্রদান করে, তবে আমি বিশ্বাস করি এলাকাবাসী আমার বাবাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। তিনি আরো বলেন আমরা জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করতে চাই। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত ক্লিন ইমেজের প্রার্থীদের দল মনোনয়ন দিবে। তাই মনোনয়নের ব্যাপারে আমি আমার বাবার ব্যাপারে আশাবাদী। আমি ও আমার বাবা আলহাজ্ব সৈয়দ আলী সব সময় উপজেলার অসহায়,গরীব ও মেহনতি মানুষের জন্য কাজ করে এসেছি।
এরই ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নীলফামারী-৩ জলঢাকা আসনে আমার বাবার জন্য দলীয় মনোনয়ন চাইবো। এজন্য আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে শরিফুল ইসলাম বাবু আরো বলেন, জলঢাকায় মাঠ পর্যায়ে অনেক ত্যাগী ও দেশপ্রেমিক জাতীয়তাবাদী কর্মীদের অভাব নেই। দল মনোনয়ন দিলে জয় সুনিশ্চিত।
তিনি বলেন,আমি ও আমার বাবা আলহাজ্ব সৈয়দ আলী আগে থেকেই উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কাজ করেছি। যদি মনোনয়ন পাই নির্বাচিত হন তাহলে এই আসনের শিক্ষা,স্বাস্থ্য ওযোগাযোগের উন্নয়নে বিশেষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি আদর্শিক ও সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন নিয়ে, উপজেলার উন্নয়নে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্বের আদর্শের ভিত্তিতে কাজ করা হবে। আমাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক সহযোগী পরিবেশ গড়ে তোলা, যেখানে সকলের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। এসময উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃখুরশীদ আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আজাদ, প্রেস ক্লাব সাধারন সম্পাদক শাহজাহান কবির লেলিন, এস এ টিভির জেলা প্রতিনিধি মাহবুবার রহমান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক, কাঁঠালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান প্রমুখ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। বিএনপির সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন বলে জানান।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.