ব্রেকিং নিউজ

ফেনী কারাগার চলে আওয়ামীলীগের নেতা রুহুল আমিনের ইশারায়

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ফেনীর আলোচিত মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যা মামলার ফাসির আসামী ও সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমিনকে টাকা না দিলেই কোন সেবাই পাচ্ছে না ফেনী কারাগারের আসামীরা, এমন অভিযোগ করেছে কারামুক্ত আওয়ামীলীগ সহ অন্যান্য আসামীরা। ফেনী কারাগার চলে রুহুল আমিনের ইশারায়

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ভূক্তভোগী জানান, কারাগারে প্রবেশ করলেই প্রথমে সকল আসামীকে আমদানি ওয়ার্ডে নিয়ে যায়, ২-৩দিন থাকার পরে ওয়ার্ডে সিপ্ট করে, সিপ্ট করার সময়ে ওয়ার্ডের বেডের জন্য ৩-৫ হাজার টাকা দাবী করে। এই টাকা না দিলে ওয়ার্ডে ও বেড়ে থাকতে দিবে না।

আওয়ামীলীগের নেতা রুহুল আমিনের করা এই সব অনিয়মের বিষয়ে যদি বিরুদ্ধে কারা কর্তৃপক্ষকে অভিযোগ দে, তাহলে ওই আসামীর বিরুদ্ধে নেমে আসে রুহুল আমিন ও কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে হাজারো নির্যাতন।

অনেক আসামীর ক্যাশটেবিল হয়, সেটাতে রুহুল আমিনের অনুমতি লাগে, সঠিক ভাবে অনুমতি নিতে না পারলে সেই ক্যাশ টেবিলও হয় না। কারাগারের ক্যান্টিন থাকার কথা কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে, কিন্তু সেই ক্যান্টিন পরিচালনা করেন রুহুল আমিনের ঘনিষ্ট মাহফুজ।

আওয়ামীলীগের নেতাকর্মীরা জামিন পাইলেও গেইট গ্রেফতার এড়াতে কারাগারের গড় ফাদার রুহুল আমিনকে দিতে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। তাহলে উনি জেলা সুপারের সাথে কন্ট্রাক্ট করে সন্ধ্যায় বা রাতে নিরাপদে বের করে দে।

এই টাকা না দিলে বাহিরে হতে দিবে না এবং জেল গেইটে পূর্ণরায় গ্রেফতার করাবে এবং নরমাল মামলা থেকে হত্যা মামলার আসামী করে দিবে। ভিতরে কামপাশ পরিবর্তনের ক্ষেত্রেও রুহুল আমিনকে টাকা দিতে হয়। টাকা দিলে সব সুযোগ সুবিধা পাবে না দিলে পাবে না।

কারাগারের ভিতরে দুইজন সিআইডি দায়িত্ব পালন করে, একজন ডিসির ও অন্যজন জেলা সুপারের। তারা দুইজনই রুহুল আমিনের দেহরক্ষির মত সবসময় তার পাশেই থাকে। কোন আসামীকে কিভাবে নির্যাতন করে টাকা আদাই করা যায় সেই প্লান করেন।

এর মধ্যেই যদি কেউ রুহুল আমিনের বিরুদ্ধে কথা বলে তাহলে তার স্বাক্ষাত বন্ধ করে দে এবং টেলিফোনে পরিবারের সাথে কথা বলা বন্ধ করে দে। রুহুল আমিনের নিদেশেই এই টাইম টেবিল নিয়ন্ত্রিত হয়।

পুরো কারাগারটিই নিয়ন্ত্রণ করে আওয়ামীলীগের নেতা ও ফাসির আসামী রুহুল আমিন।

ফেনী জেলা কারাগারে জেল সুপার ও জেলারের নেতৃত্বে গড়ে উঠেছে একটি সিন্ডিকেট। কারাগারে সিট বাণিজ্যসহ বিভিন্ন বন্দিদের কাছে আইনের দোহাই দিয়ে টাকা আদায় করা হচ্ছে। এর নির্দিষ্ট পরিমাণ টাকা কারা কর্তৃপক্ষের পকেটে যায়।

জানা যায়, আসামিরা আদালত থেকে জামিন পেলেও তাদের মুক্তি দিতে নানারকম টালবাহানা করে জেল সুপার ও জেলার। এমনকি আসামির মুক্তির সময়েই গুনতে হয় টাকা। এমনকি কারাগারের ভেতরেও চলে বিভিন্ন রকম বৈষম্য। টাকা দিলেই ভালো জায়গা, বিশেষ করে মেডিকেল সুবিধায় থাকতে দেয় কারা কর্তৃপক্ষ। তবে ফেনী জেলা পুলিশ সুপারের গ্রীণ সিগন্যাল পেলেও বার বার আসামীকে গ্রেফতার করার ঘটনাও ঘটেছে ফেনী কারাগারে।

দীর্ঘদিন ধরেই ফেনী জেলা কারাগারে আসামি দেখতে টাকা নেয়ার অভিযোগ রয়েছে। স্বজন দেখার কথা বলে একজন কারাবন্দিকে দেখতে ১৫০০ টাকা দিয়েছি কারারক্ষীকে ।

এ বিষয়ে ফেনী জেলা সুপারের সাথে কথা বলতে উনার মোবাইলে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।

এ বিষয়ে ফেনী পুলিশ সুপার হাবিবুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান এমন কোন অভিযোগ কেউ করেনি, যদি এ ধরনের কোন কিছু ঘটে থাকে তাহলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।

saju

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

11 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

11 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

12 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

12 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.