রাজবাড়ীতে পূজা উদযাপন ও মন্দির কমিটির সাথে বিএনপির মতবিনিময় সভা
মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীতে পূজা উদযাপন কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সদর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।
বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোঃ আসলাম মিয়া, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন গাজী।
বিশেষ বক্তা ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মজিবর রহমান শেখ, রাজবাড়ী পৌর বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আব্দুর রব মুন্সি, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, রাজবাড়ী জেলা কৃষকদলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ সদর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মোঃ আসলাম মিয়া বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নিজেদের কুক্ষিগত করে রেখেছিল। আসলে এরা আমাদের ভাই, এরা আওয়ামী লীগের একার নয়। সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ ভাবে পূজায় সহযোগিতা করতে হবে। বিএনপি সবার দল, আমরা মিলে মিশে এ দেশে থাকতে চাই।
জাতিগত বিভেদ বিএনপি বিশ্বাস করে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা ঘোষণা দিয়েছেন। এ ঘোষণা বাস্তবায়নে প্রতিটি ঘরে পৌছে দিতে কাজ করতে হবে।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.