গাড়ীদহ ইউনিয়নের কৃতী সন্তান, কৃষি উদ্যোগের স্বত্বাধিকারী সুরাইয়া ফারহানা রেশমা অর্জন করেছেন “ইওথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫”। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস রেশমার হাতে ক্রেস্ট ও নগদ চেক তুলে দেন।

সুরাইয়া ফারহানা রেশমা গাড়ীদহ ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী হোসনেআরা আপার মেয়ে। অল্প বয়সেই কৃষিকে পেশা ও উদ্যোগে রূপ দিয়ে তিনি স্থানীয় যুব সমাজকে উদ্বুদ্ধ করেছেন এবং নারী উদ্যোক্তাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ অর্জনে শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়সহ স্থানীয় সর্বস্তরের মানুষ রেশমাকে অভিনন্দন জানিয়েছেন। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে—
"রেশমা আমাদের এলাকার গর্ব। তার এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।"
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২