বন্দরের রাস্তার বেহাল দশা ৫৪ কোটি টাকায় নির্মিত সড়ক টিকল না ৫৪ দিনও মাওলানা মাইনুদ্দিন
- আপডেট সময় : ০৩:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

মো.আতাউর রহমান, বন্দর উপজেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মদনপুর–বন্দর সড়ক মাত্র ৫৪ দিনেই বেহাল অবস্থায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মাইনুদ্দিন। রাস্তার বিভিন্ন অংশে বড় গর্ত, ভাঙাচোরা ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে কোটি কোটি টাকার এই প্রকল্প কয়েক মাসও টেকেনি। যান চলাচলে বিপর্যয় সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। শিক্ষার্থী, শ্রমজীবী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে।
বন্দর থানা জামায়াতের আমির মাওলানা খোরশেদ আলম ফারুকী বলেছেন, “যদি দ্রুত সড়ক মেরামতের কাজ শুরু না হয়, তাহলে জনগণ বাধ্য হবে মদনপুর থেকে বন্দরের সড়ক অবরোধ করতে।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মাইনুদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫৪ কোটি টাকা খরচ করেও যদি রাস্তা দুই মাস টিকতে না পারে, তবে এটা জনগণের সাথে প্রতারণা। উন্নয়নের নামে দুর্নীতি চলতে পারে না। অচিরেই সংস্কার কাজ শুরু না হলে জনগণই তার জবাব দেবে।
সড়কের বেহাল দশার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে স্থানীয়রা রোডস অফ হাইওয়ের কাছে স্মারকলিপি জমা দেন। দ্রুত রাস্তা মেরামত করে জনগণের দুর্ভোগ নিরসনের জন্য দাবি জানান।
স্থানীয়দের মতে, জনগণের করের টাকায় করা উন্নয়ন প্রকল্প যেন টেকসই হয় তা নিশ্চিত করতে হবে। অন্যথায় বারবার কোটি কোটি টাকা ব্যয় করেও কোনো সুফল আসবে না।
দ্রুত রাস্তার সংস্কার করে জনদুর্ভোগের এড়িয়ে জনমে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয় মানবন্ধন থেকে।
মানববন্ধনের শেষে সড়ক ও জনপদে স্বারক লিপি জমা দেওয়া হয়।১৫ দিনের মধ্যে সংস্কারের কাজ শুরু হবে বলে তিনি আস্বস্ত করেন।



























