মো.এমরুল ইসলাম
জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট মো: সজিব মিয়া।
বুধবার (১০ সেপ্টেম্বর) তিনি দায়িত্ব গ্রহণের পর ইউনিয়নের সকল ইউপি সদস্য,সচিব,গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা এলাকার নানা সমস্যা তুলে ধরেন। সহকারী কমিশনার(ভূমি) মনোযোগ দিয়ে সমস্যাগুলো শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে সঠিক সেবা প্রদান নিশ্চিত করতে সকলের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রতিশ্রুতি দেন। পরে তিনি পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি,যায় যায় দিন পত্রিকার উপজেলা প সাংবাদিক মো. তাজুল ইসলাম বাদল,মর্নিং পোষ্ট পত্রিকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য,সাংবাদিক মো. হিমেল মিয়া এবং সুশীল সমাজের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২