ভোমরা ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত
মোঃ আরিফ হোসেন রনি,
ভোমরা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা ইউনিয়নের পদ্ম শাঁখরা বাজারে (৯ সেপ্টেম্বর’২৫) মঙ্গলবার রাতে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়।
ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনোয়ার কবির এর সভাপতিত্বে, সেক্রেটারী মাওলানা রোকনুজ্জামান এর সঞ্চালনায় সিরাতুন্নবী (সাঃ) মাহফিলের কার্যক্রম শুরু হয়।
সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ভোমরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, সাতক্ষীরা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য ও উপজেলা সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মাওলানা হাবিবুর রহমান।
সিরাত মাহফিলে প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সবুর।
প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান বলেন, জাহেলি সমাজে ঘোর অন্ধকার যুগে ঘুনে ধরা সমাজকে পরিবর্তন করার জন্যে রহমাতাল্লিল আ’লামিন করে মুহাম্মদ (সাঃ) কে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আমাদের রাসূল সাঃ ইসলাম প্রতিষ্ঠার জন্য সারাজীবন বাতিল অপশক্তির সাথো সংগ্রাম করেছেন। তিনি ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু কোন বাতিলের কাছে আপোষ করেন নি।আমরা তাঁর উম্মত কুরআনের সমাজ বিনির্মাণে জন্যে জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সংগ্রাম চালিয়ে যাবো। ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্যে কোন অপশক্তির কাছে মাথা নত করবো না।
সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ আনোয়ার কবির।
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা দক্ষিণ মুগদা পাড়া বিশ্বরোড় সংলগ্নে এলাকার সিঙ্গার গলি সড়কের বেহাল…
তিমির চন্দ্র দাস, ক্রাইম রির্পোটার ফেনী: ফেনী জেলায় বর্তমানে তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে,…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে…
স্টাফ রিপোর্টার রংপুর রংপুর সিটি কর্পোরেশনের নব-নিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী ডন কে গণসংবর্ধনা…
হাফিজুর রহমান নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে…
ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬…
This website uses cookies.