মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।
যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে যশোর টাউন হল মাঠের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে বর্ণাঢ্য সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আমাদের গণতন্ত্র রক্ষার অঙ্গীকারকে নতুনভাবে স্মরণ করিয়ে দেয়।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রাখতে হবে।”সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনছারুর হক রানা এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দার খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ ছিদ্দিকী বাচ্চু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২