ব্রেকিং নিউজ

বগুড়ায় শিবগঞ্জ সাবেক মহিলা ইউপি সদস্য হত্যার ২৪ ঘন্টার মধ্যে দুই যুবক গ্রেফতার।

বগুড়ায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউপির সাবেক ইউপি সদস্য নারগিছ আরা বেগমকে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে গ্রেফতারকৃতরা হলেন নিহত নারগিছের ছেলের বন্ধু। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মোঃ মিলন মিয়ার ছেলে মোঃ মুন্না মিয়া (২২) এবং পশ্চিম পাড়া এলাকার মোঃ খালেদ হাসান (২২)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ।

জানা গেছে, রোববার বিকেলে নিজ শয়নকক্ষ থেকে সাবেক নারী ইউপি সদস্য নারগিছ আরা বেগমের মরদেহ উদ্ধারের পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে নারগিছ আরা রোববার সকাল সাড়ে ১১ টার দিকে রায়নগর মধ্যপাড়ার বাড়িতে আসার কিছুক্ষণ পরেই মুন্না ওই বাড়িতে প্রবেশ করে। এরপর স্থানীয়দের মাধ্যমে খালেদ ও মুন্নাকে ওই বাড়ির সামনে ঘোরাফেরার বিষয়টি জানতে পারে পুলিশ।

এই সূত্র ধরে রাত ১টার দিকে বাসা থেকে আটক করে খালেদকে এবং তার তথ্যের উপর ভিত্তি করে মুন্নাকে রাত ৩টার দিকে মাটিডালী এলাকা থেকে আটক করে বগুড়া সদরের পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাধ্যমে জানতে পারেন বাড়ির সামনে পাহারায় ছিলেন খালেদ।
অপরদিকে মুন্না নারগিছকে ধারালো ছুরি দিয়ে গলায়, পিঠে ও মাথায় কুপিয়ে জখম করে পালিয়ে যান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না নারগিছ বেগমকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। আর এ কাজে খালেদ তাকে সাহায্য করে। তাদের দেখানো তথ্যের ভিত্তিতে নিহতের বাড়ির পাশে পুকুর পাড়ের ঝোপ থেকে রক্তমাখা ছুরি উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায় গ্রেফতারকৃতরা হলেন আসামিরা নিহত নারগিছের ছেলে আজিজুলের বন্ধু। তারা একসাথে মাদকসেবনে করতেন। এর মাঝে নারগিছের ছেলে আজিজুল বর্তমানে বগুড়া শহরের একটি নিরাময়কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। আমাদের প্রাথমিক ধারণা ছেলে আজিজুলের সঙ্গে মাদক বা অন্য কোনো দ্বন্দ্ব নিয়ে নারগিছকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে মামলা করবেন।

mottalib

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

15 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

15 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

16 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

16 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.