নুর উদ্দিন সিয়াম।
নোয়াখালী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নোয়াখালী সরকারি কলেজ প্লাটুনের ক্যাডেটশীপ সমাপ্তকারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এবিএম ছানাউল্লাহ, কলেজ বিএনসিসি প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার মোঃ সোলাইমান এবং সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল আরিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন বলেন—
“বিএনসিসি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা সর্বদা শৃঙ্খলা, দেশপ্রেম এবং সমাজসেবার চেতনাকে জাগ্রত করে। কলেজের বিভিন্ন কার্যক্রমে বিএনসিসি প্লাটুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিদায়ী ক্যাডেটরা এই প্রশিক্ষণ থেকে যা শিখেছেন, তা ভবিষ্যৎ জীবনে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবেন— এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর আন্ডার অফিসার মোঃ সোলাইমান, সামরিক প্রশিক্ষক ল্যান্স কর্পোরাল আরিফ, ক্যাডেট কর্পোরাল আরিফুল ইসলাম, ক্যাডেট কর্পোরাল জয়া ভৌমিক, সদ্য বিদায়ী ক্যাডেট কর্পোরাল আবির, ল্যান্স কর্পোরাল আসাদুজ্জামান রিফাত এবং ক্যাডেট মেহেরাজ হোসেন মোহন।
বক্তারা বিএনসিসি ক্যাডেটদের নিষ্ঠা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের প্রশংসা করেন এবং বিদায়ী ক্যাডেটদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। বক্তাদের মতে, বিএনসিসি শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ নয়, বরং মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের আদর্শ তৈরি করে।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী ক্যাডেটদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এ সময় বিদায়ী ক্যাডেটরা বিএনসিসিতে কাটানো দিনগুলোর স্মৃতি স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২