ফখরুল আলম সাজু
রাজধানীর কেরানীগঞ্জ থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ জানায়, গতকাল ৩১ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি অভিযানিক দল কেরানীগঞ্জ মডেল থানাধীন গদারবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় মোঃ ইউনুস (৩৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৩৩ লাখ টাকা।
গ্রেফতারকৃত ইউনুসের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় অবস্থান করে আসছিলেন। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি পেশাদার মাদক ব্যবসায়ী, বেশ কিছুদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
র্যাব-১০ জানিয়েছে, আটক কৃত ইউনুসের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের কর্মকর্তারা বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে প্রতিনিয়তই বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হচ্ছে। এ অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হওয়ায় মাদকের ভয়াল থাবা প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২