ব্রেকিং নিউজ

যশোর সদর উপজেলায় বিএনপিরর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে এ যৌথসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু ও মিজানুর রহমান খান।এছাড়া সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমদ, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন ও সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Md Akash Hossain

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

13 hours ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

13 hours ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

13 hours ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

14 hours ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

2 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

2 days ago

This website uses cookies.