আড়াইহাজারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা-২০২৫-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আড়াইহাজার উপজেলা শাখা। শনিবার সকালে উপজেলার একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ।
প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আকরাম হোসেন, ইতালির মিলান সিটির ব্যবসায়ী আব্দুল কাইয়ুম ভূঁইয়া, জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং আইচি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. আব্দুল মালেক।
বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.