স্টাফ রিপোর্টার রংপুর
আজ (১৮ আগস্ট) সোমবার
সকাল থেকে চলা এই কর্মসূচির ২৩ ঘণ্টা পার হতে না হতেই তিন শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছে।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। গত (১৭ আগস্ট) রোববার বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান।
(১৭ আগস্ট) রবিবার দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজ বিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রুম্মানুল ইসলাম রাজ এখন কিছুটা সুস্থ আছেন।
আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের এই অনশন চলবে।
আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, ১৭ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ে একবারও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। গণতান্ত্রিক অধিকার থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং রেজিস্টার ড. হারুন অর রশিদও সকাল থেকে কোনো কিছু না খাওয়াতে প্রেসার বেড়ে অসুস্থ হয়ে পড়েন।
অনশনে বসা শিক্ষার্থীরা হলেন
কায়সার, নয়ন মিয়া,জাহিদ হাসান জয়, শিবলী সাদিক,মাহীদ, আশিকুর রহমান, আতিকুর রহমান রুম্মানুল ইসলাম রাজ, আরমান হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২