নরসিংদীর শিবপুরে র্যাবের অভিযানে বিদেশি অস্ত্র-সহ হত্যা মামলার আসামী গ্রেপ্তার
মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে হত্যা,ডাকাতি ও মাদকসহ অন্তত ১০ মামলার পলাতক আসামি মনির হোসেন ও তার এক সহযোগীকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১
বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর কারার চর এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান, গ্রেপ্তারকৃত মনির হোসেন (৩৩) উত্তর কারার চর এলাকার মো. ফজর আলীর ছেলে এবং তার সহযোগী বরকত উল্লাহ (২০) একই এলাকার শেখ ফরিদের ছেলে।
অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ৩৬ পিস ইয়াবা, দুটি মোটরসাইকেল ও একটিহ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা আরও জানান, মনির হোসেনের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়াও ডাকাতি ও মাদক সংশ্লিষ্টসহ অন্তত ১০টি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে শিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…
স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…
হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
This website uses cookies.