মোঃ আকাশ হোসেন, কুষ্টিয়া প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন উপজেলায় ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি দ্বিতীয় পর্বের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি।
এর আগে তিনি ভাষণ দেন। এবং বলেন ইসলামের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা ধরণের উন্নয়ন ও পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করে বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও হজ্ব গমনেচ্ছুদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামি সাংস্কৃতিক সম্মেলন কক্ষ, ইসলামি দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় ভ্রান্ত ধারণা দূর করতে ইসলামের সত্য বাণী প্রচারের লক্ষ্যে এর আগে ২০২১ সালের ১০ জুন প্রথম ধাপে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপে উদ্বোধন করা হলো তার মধ্যে রয়েছে- খুলনার রূপসা, কুষ্টিয়ার খোকসা ও ভেড়ামারা, মেহেরপুর জেলার সদর ও গাংনী, সাতক্ষীরার
ফরিদপুরের ভাঙ্গা, নগরকান্দা, গাজীপুরের কাপাসিয়া, গোপালগঞ্জের সদর উপজেলা, কিশোরগঞ্জের সদর উপজেলা, কটিয়াদী, মানিকগঞ্জের ঘিওর, সাটুরিয়া, নরসিংদীর সদর উপজেলা, মনোহরদি, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, জেলা সদর, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা, বগুড়ার ধুনট উপজেলা, নন্দীগ্রাম, নওগাঁর নিয়ামতপুর উপজেলা, নাটোরের বড়াইগ্রাম উপজেলা, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা, পাবনার ভাঙ্গুরা, সিরাজগঞ্জের কাজিপুর, রাজশাহী সিটি করপোরেশন, রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলা,শেরপুরের সদর উপজেলা, পিরোজপুরে সদর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার সদর ও কসবা, খাগড়াছড়ির সদর উপজেলা ও মানিকছড়ি, কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রাম, সাতক্ষীরার দেবহাটা, সিলেটের গোয়াইনঘাট, সুনামগঞ্জ জেলা সদর এবং জগন্নাথপুর, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা।
সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি দ্বিতীয় পর্বের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনে
খোকসা উপজেলা মডেল মসজিদ এর সাংস্কৃতিক সম্মেলন কক্ষ, উদ্বোধন উপভোগ করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস উপজেলা চেয়ারম্যান ও খোকসা থানা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ বাবুল আকতার, খোকসা থানা অফিসার ইনর্চাজ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সহ উপজেলার সকল দপ্তরের কমকর্তাগন। মডেল মসজিদে আজ প্রথম যুহরের নামাজ অনুষ্ঠিত হয়, এবং শতশত মুসুল্লি নামাযে শরীক হন, এসময় ইমামতি করেন মাঃ মোঃ মাহাতাবুর রহমান সাহেব।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২