প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১১:৪৭ এ.এম
চাই, না-পাওয়ার দিনলিপি

জীবনে আমরা অনেক কিছুই চাই।
চাই ভালোবাসা, চাই স্বীকৃতি,
কিন্তু সব চাওয়া কি পূর্ণতা পায়?
সব অপেক্ষার কি শেষপ্রান্তে ,
আশার প্রদীপ জ্বলে?
না… অনেক সময়ই পাই না।
কখনো মানুষ বদলায়,
নরম হৃদয় কঠোর পাথর হয়ে ওঠে।
আবার কখনো সময়,
বন্ধুতা ছিন্ন করে দূরত্বের প্রাচীর তোলে।
কিছু সম্পর্কের পরিণতি হয়
অশ্রুর ভারে নত হওয়া একান্ত কষ্টের মধ্য দিয়ে।
আবার কিছু সম্পর্ক জন্ম নেয়
ভুল বোঝাবুঝি আর অজ্ঞতার আঁধারে।
তবুও আমরা বাঁচি…
জীবনের রঙহীন ক্যানভাসে,
হাসির কিছু আভাস আঁকি।
ভালো থাকার অভিনয় করি,
যেন অন্তরের বেদনাগুলো ,
মুখোশের আড়ালে লুকানো থাকে।
হে জীবন,
তুমি যতোই দগ্ধ করো,
আমরা তবুও হাঁটি…
ভালো থাকার নাম করে,
ভুলে থাকার অভিনয়ে।
প্রধান
সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০,
বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২