স্টাফ রিপোর্টার রংপুর।
রংপুরে ২৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। এসময় একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল জব্দ করা হয়।
আজ (২১ জুলাই) সোমবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুলাই রাত পৌনে ১২টার দিকে রংপুর জেলার কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক বক্সের সামনে অভিযান চালায় পুলিশ। এসময় রংপুরগামী মহাসড়কের ওপর তিস্তা ব্রিজের দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল চালককে থামানোর সংকেত দিয়ে আটকানো হয়। পরে তল্লাশি করে মোটরসাইকেলের চালকের কাছে থাকা ব্যাগে ২৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় অভিযুক্ত চালক তুহিন আহম্মেদকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে ১টি বাটন ফোন, ১টি অ্যান্ড্রয়েট ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত তুহিন আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়। পরে অভিযুক্তকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়।
রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের সবসময় জিরো টলারেন্স নীতি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২