মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র—এই দুই প্রশ্নে কোনো রকম ছাড়ের সুযোগ নেই।”
তিনি বলেন, “স্বাধীনতার যুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি। সেখানে কোনো কম্প্রোমাইজ নেই। একইভাবে গণতন্ত্র নিয়েও কোনো ছাড় দেওয়া হবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এবং একটি সুশাসিত গণতান্ত্রিক রাষ্ট্রই আমাদের লক্ষ্য।”
শনিবার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, “দিন যত যাচ্ছে, রাজনৈতিক পরিস্থিতি তত জটিল হচ্ছে। যারা একসময় গণতন্ত্রবিরোধী ছিল, এখন তারা আবার সংগঠিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ফ্যাসিস্ট শক্তির উত্থান ঠেকাতে আমরা যেসব সংগ্রাম করেছি, তা আজ আবার নতুন করে হুমকির মুখে।”
তিনি অভিযোগ করে বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার বিলম্ব করছে, আর এই সুযোগে গণতন্ত্রবিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। সঠিক সময়ের মধ্যে সংস্কার, সনদ ও নির্বাচনের রূপরেখা না দিলে পরিস্থিতি আরও ঘোলাটে হবে।”
তিনি বলেন, “দেশে এখন ভয়াবহভাবে মবোক্রেসি, হত্যা ও ছিনতাই বাড়ছে। মানুষের নিরাপত্তা বিপন্ন হচ্ছে, আইনের শাসন ভেঙে পড়েছে। এটি গভীর উদ্বেগের বিষয়।”
মির্জা ফখরুল দ্রুত সময়ের মধ্যে একটি সুস্পষ্ট রাজনৈতিক রূপরেখা উপস্থাপনের দাবি জানিয়ে বলেন, “দেশ ও জাতির স্বার্থে এই অন্তর্বর্তী সরকারের উচিত অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২