সারাদেশ

জলঢাকায় এক তরুনের কারনে ধর্ষণের হাত থেকে রক্ষা পেল তরুণী

বুরো চিপ রংপুর বিভাগ

নীলফামারীর জলঢাকায় এক তরুণী ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন স্থানীয় এক তরুনের তাৎক্ষণিক সাহসী উদ্যোগে।
ঘটনাটি রবিবার উপজেলার তিস্তা সেচ ক্যানেলের পাড় নামক স্থানে।

এঘটনায় ভুক্তভোগী তরুণী ইশরাত জাহান তার বন্ধু পলাশের সঙ্গে তিস্তা সেচ ক্যানেল এলাকায় ঘুরতে এসেছিলেন ।
জানাযায়, তারা দুজন দু ধর্মের। তাদের মধ্যে পলাশ হিন্দু ধর্মাবলম্বী এবং ইশরাত জাহান মুসলিম ধর্মের ।

তারা তিস্তা সেচ ক্যানেল এলাকায় ঘুরার সময় কিছু বখাটে ছেলে তাদের আটক করে অর্থ দাবি করে। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ইসরাতকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জামায়াত কর্মী মনিরুজ্জামান মিঠু। মিঠুর বাসা উপজেলা অনির্বান স্কুলের পিছনে। তার উপস্থিতি টের পেয়ে বখাটেরা তরুণী কে রেখে পালিয়ে যায়। পরে মিঠু তরুণী কে উদ্ধার করে তার নিজ বাসায় নিয়ে যান এবং নিরাপদ আশ্রয়ের জন্য তাকে তার স্ত্রীর কাছে রাখেন।
পরদিন বুধবার বিকালে জুতা ব্যবসায়ি বাবার মেয়েটিকে স্ব সম্মানে তার বাবার হাতে তুলে দেন।
তবে এ ঘটনায় মেয়ের বন্ধু পলাশ সহ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থানায় দায়ের করেননি।
এদিকে এ ঘটনার পর থেকেই কিছু স্বার্থান্বেষী মহল মিঠুর বিরুদ্ধে অপপ্রচার সহ তার সম্মানহানি করার চেষ্টা করছে। যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
এ বিষয়ে মিঠু বলেন, “মানবতার দিক বিবেচনায় আমি যা করেছি, তা দেশের একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব মনে করেই করেছি। এখন আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হেয় করার চেষ্টা চলছে।”
স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

Md Omor Sunny

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

1 day ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 day ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

1 day ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

1 day ago

This website uses cookies.