ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারীপুরে ৬ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ নোয়াখালী বেগমগন্জ-৩ আসনের বিএনপি পার্থী নির্বাচনী কমিটির সভায় হামলা ভাংচুর ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের কবরস্থানে সীমানার বাঁশের বেড়ায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা ফুলগাজীর আমজাদহাট থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের

হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালালেন সাবেক বিএনপি নেতা

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালালেন সাবেক বিএনপি নেতা

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে কবির আহম্মদ চৌধুরী নামে সাবেক এক বিএনপি নেতা পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়েছেন। এ সময় তার স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

১৫ই জুলাই মঙ্গলবার রাতে ফুলগাজীর আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থানা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কবির আহম্মদ চৌধুরী নারী নির্যাতন মামলার আসামি। তিনি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপিসাবেক সাংগঠনিক সম্পাদক।

আহত পুলিশ সদস্যরা হলেন ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক রাফিদ, সহকারী উপপরিদর্শক দিদার ও কনস্টেবল সুমন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কবির আহম্মদ ছাগলনাইয়া থানায় করা একটি নারী নির্যাতন মামলার আসামি। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় কবির আহম্মদ হ্যান্ডকাফসহ পালিয়ে যান। ঘটনাস্থলে তার সহযোগী রাকিবসহ স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হন।

ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম বলেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে গত বছরের ৬ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তখন তার সাংগঠনিক পদ স্থগিত করা হয়।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হ্যান্ডকাফসহ পুলিশের কাছ থেকে পালালেন সাবেক বিএনপি নেতা

আপডেট সময় : ০৭:৩৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫