ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল চুরির মামলার আসামী

মোঃএমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • আপডেট সময় : ১০:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল চুরির মামলার আসামী

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃএমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

নরসিংদীতে চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের (ম্যাজিস্ট্রেট) কোর্টের কাঠগড়া থেকে আসামী পলায়নের এই ঘটনা ঘটে।

পলায়নকারী আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে ও রায়পুরা থানার চুরির মামলার আসামী

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো: সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) চলছিল। এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটোরিকশা চুরির মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আসামি রিয়াজুল ইসলাম হৃদয় নরসিংদীর আদালতের কাঠগড়া থেকে কৌশলে হ্যান্ডকাপ খোলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পলাতক আসামি রিয়াজুল ইসলামের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে আটক করতে অভিযান চালাচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদালতের কাঠগড়া থেকে পালিয়ে গেল চুরির মামলার আসামী

আপডেট সময় : ১০:১৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫