সারাদেশ

রাজবাড়ীতে ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী জেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদেপ্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবু (৩৮) চাঁদার দাবীতে হামলার শিকার হয়েছেন। তিনি ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আহলাদিপুর গ্রামের আঃ রশিদ শেখের ছেলে। হামলার ঘটনাটি রবিবার সকাল পৌনে ১১ টার দিকে ঘটে, যখন তিনি মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদের মধ্যে প্রবেশ করেন।

হাবিবুর রহমান বাবু জানান, গত এক মাস ধরে তার নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। অভিযুক্তরা বলেছিল, তারা মোটরসাইকেল কিনবে এ জন্য টাকা প্রয়োজন। টাকা দিতে অস্বীকার করায় তাকে হামলার শিকার হতে হয়। হামলাকারীরা চাপাতি, চাইনিজ কুড়াল ও রামদা নিয়ে তার উপর আক্রমণ করে, যার ফলে তিনি পায়ে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন। মাথায় কোপ পড়লেও তিনি হেলমেট পরিধান করায় রক্ষা পান। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার পর হাবিবুর রহমান বাবু রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছেন। হামলার সাথে জড়িত আল আমিন শেখ অভিযোগ করেন যে, তিনি মিলের পুকুর ভরাটের কাজ এনে দিয়েছেন এবং মোটরসাইকেল কেনার জন্য এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কাজ শেষ হলেও টাকা না দেওয়ার কারণে তারা চাঁদার অভিযোগ তুলেছেন। এ নিয়ে ইউনিয়ন পরিষদে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Md Omor Sunny

Recent Posts

পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার রংপুর: পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেছেন…

1 day ago

রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-তে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার…

1 day ago

অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার রংপুর: পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন…

1 day ago

নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি

হাফিজুর রহমান, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে দেখা দিয়েছে চরম তেলের সংকট। বিভিন্ন…

1 day ago

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

3 days ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

3 days ago

This website uses cookies.