মোঃরাকিব হাসান জামালপুর।
জামালপুরের পাথালিয়া এলাকায় প্রবীণ খেলোয়ারদের সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই ) দুপুরে পৌর শহরের পাথালিয়া এলাকার বটতলায় এই সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভার আয়োজন করে আমাদের পাথালিয়া ফেসবুক পেইজের সদস্যরা।
মতবিনিময় সভায় আবু তালেব চাঁদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল হোসেন, আশরাফুল ইসলাম বুলবুল, শফিকুল ইসলাম কাজল, সোহানুর রহমানসহ অন্যান্যরা। এ সময় বক্তারা খেলাধুলার প্রতি তরুণ সমাজকে আহ্বান ও প্রবীণ খেলোয়ারদের সম্মাননা স্মারক প্রদান সহ পাথালিয়া এলাকায় একটি খেলার মাঠ, একটি ঈদগাহ মাঠ ও একটি কবরস্থান তৈরি করার জন্য জামালপুর জেলা প্রশাসনের প্রতি দাবি জানান।
পরে ওই এলাকার ২৭ জন বিভিন্ন খেলায়ার পারদর্শী প্রবীণ খেলোয়ারদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২