আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামগতি উপজেলার ৭ টি ইউনিয়নে নিজেদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
- আপডেট সময় : ১২:১৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামগতি উপজেলার ৭ টি ইউনিয়নে নিজেদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরমান হোসেন রাজু। রামগতি উপজেলা প্রতিনিধি।
আজ শনিবার বিকেল ৫ টায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
সে সময় মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জনাব অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলামীর বায়তুল মাল সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান।জেলা যুব বিভাগের সভাপতি জনাব শামসুল ইসলাম।উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শামসুল হুদা।সেক্রেটারি জনাব মাওলানা আলী মুর্তজা।শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক একরামুল হক।যুব বিভাগের সভাপতি মোঃ আরিফ হোসেন।ইউনিয়ন আমির ও সেক্রেটারি সহ বিভিন্ন ওয়ার্ড ইউনিটের দায়িত্বশীল সহ আরও অনেকেই।সবার সামনে নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুর রহিম সাহেব। ঘোষণা কৃত ইউনিয়ন গুলো হলো : ২নং চর বাদাম,৩নং চর পোড়াগাছা, ৪নং চর আলেকজান্ডার, ৬নং চর আলগী, ৭নং চর রমিজ, ৮নং বড়খেরী এবং ৯নং চর গাজী ইউনিয়ন।
প্রার্থীদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তারা উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় সকলকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানানো হয়।





















