ব্রেকিং নিউজ

রংপুরে করা হয়রানিমূলক মামলায় সময় টিভির বার্তাপ্রধানকে পুলিশি হয়রানি, বিজেসির নিন্দা

ডিজিটাল নিরাপত্তা আইনে রংপুরে করা হয়রানিমূলক মামলায় সময় টিভির বার্তাপ্রধান মুজতবা দানিশকে রাজধানীর বিভিন্ন থানা থেকে হয়রানির প্রতিবাদে নিন্দা জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানায় তারা। বিজ্ঞপ্তিতে সরকারের বারবার প্রতিশ্রুতির পরও আইনটির অপপ্রয়োগের এ আচরণকে অত্যন্ত দু:খজনক বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২ ফেব্রুয়ারি সময় টিভির সিনিয়র রিপোর্টর সানবির রূপলকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জনশক্তি রফতানিকারক সংগঠনের (বায়রা) এক সংবাদ সম্মেলনে নাজেহাল ও হুমকি দেয়া হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও বায়রার ওই সদস্যের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

উল্লেখ্য, পরীক্ষা নিয়ন্ত্রকের তোয়াক্কা না করে ফল প্রকাশ, ফেল করা ছাত্রকে পাস করানোসহ নানা অনিয়ম-দুর্নীতি ধরা পড়লেও বহাল তবিয়তে রয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক। বিতর্কিত সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর আমলে সংঘটিত এসব অপকর্মের বিচার চাওয়ায় দুই সহকর্মীর বিরুদ্ধে মামলা করেন কলিমুল্লাহ চক্রের প্রভাবশালী সদস্য সামসুল হক। আর একাডেমিক কাউন্সিলের সভায় তার দুর্নীতি অনুসন্ধান ও তদন্তে কমিটি গঠনের খবর স্ক্রলে প্রচারের অপরাধে সময় সংবাদের বার্তাপ্রধান ও স্থানীয় প্রতিনিধির বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করে পুরো ঘটনা ধামাচাপা দেয়ার অপচেষ্টা করছেন উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হক।

এর আগে ২ ফেব্রুয়ারি মুজতবা দানিশকে পুলিশের লাগাতার হয়রানির ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বিবৃতি দেয়।

editor

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

1 day ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

1 day ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

1 day ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

1 day ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

2 days ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

2 days ago

This website uses cookies.