মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
বাংলাদেশে ডেঙ্গু জ্বরের প্রভাব আবারও প্রকট হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ব্যক্তি একজন পুরুষ।
একই সময়ে সারা দেশে নতুন করে ২৬২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরের রোগীর সংখ্যা ২১৪ জন, যা সার্বিক পরিস্থিতির অবনতি নির্দেশ করছে।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন মোট ৪১ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ জন এবং নারী ১৮ জন। আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৪৮৪ জন, যার মধ্যে পুরুষ ৫ হাজার ৫৮৩ জন এবং নারী ৩ হাজার ৯০১ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণের হার আরও বাড়তে পারে। এ অবস্থায় সচেতনতা, মশক নিধন কার্যক্রম জোরদার এবং ত্বরিত চিকিৎসা গ্রহণই হতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রধান উপায়।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২