বুরো চিপ রংপুর বিভাগ
নীলফামারীর কিশোরীগঞ্জের পুটিমারী এলাকার স্বপন ইসলাম (৩৫) ও রেবেকা সুলতানা (২৮) দম্পতির বৈবাহিক জীবনের নয় বছরে ছিল না কোনো সন্তান। সন্তান না থাকায় তাদের দাম্পত্য জীবনে তৈরি হয়েছিল দূরত্ব।
তবে বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে তাদের দাম্পত্য জীবনে এলো এক অসাধারণ প্রাপ্তি একসঙ্গে জন্ম নিলো তিনটি জমজ সন্তান। রাত আনুমানিক ২টার সময় নীলফামারী শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে এই তিন নবজাতকের জন্ম হয়। মা ও সন্তানরা বর্তমানে সুস্থ রয়েছেন।
এই বিরল ঘটনায় পরিবারটি যেমন আনন্দে আত্মহারা, তেমনি পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে খবরটি। অনেকেই একে ‘অলৌকিক আশীর্বাদ’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
স্বপন ইসলাম বলেন, “বিয়ের ৯ বছরেও সন্তানের মুখ দেখতে পারিনি। সংসারে অশান্তি লেগেই থাকত। তবে হাল ছাড়িনি, স্ত্রীর চিকিৎসা চালিয়ে গিয়েছি। যেখানে একটি সন্তানের জন্য প্রার্থনা করছিলাম, সেখানে একসঙ্গে তিনটি সন্তান দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। এখন মনে হচ্ছে আমাদের দাম্পত্যে যেন নতুন আলো ফুটেছে, নতুন বন্ধনে আবদ্ধ হয়েছি।”
তিনি আরও বলেন, “জীবনের কিছু অপ্রত্যাশিত মুহূর্ত আমাদের সম্পর্ক ও ভবিষ্যতের দরজা খুলে দেয়। এই সন্তানেরাই আমাদের নতুন ভাবে জীবন শুরু করার প্রেরণা হয়ে দাঁড়িয়েছে।” তিনি স্ত্রী ও সন্তানদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
প্রসূতি, স্ত্রী ও বন্ধ্যাত্ব রোগ বিশেষজ্ঞ ডা. মোছা. সুলতানা রাজিয়া লাকি বলেন, “এই দম্পতির চিকিৎসা দীর্ঘ ও জটিল ছিল। তবে আল্লাহর অশেষ রহমত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে আজ তারা এ বিরল সুখবর পেয়েছেন।”
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২