ব্রেকিং নিউজ

বগুড়া শিবগঞ্জ জামাতের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ সদস্যকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

০৩ ফেব্রুয়ারি(শুক্রবার) বিকালে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নাগর ইউনিয়নের করতকোলা গ্রামস্হ সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল খালেকের বাড়িতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে গোপন বৈঠক কালে জামায়াতে ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন শব্দলদীঘি গ্রামের মোঃ আব্দুল খালেক এর ছেলে মোঃ আব্দুল হালিম(৪৮), পিরব ইউনিয়নের দাইমুল্ল্যাহ গ্রামের মাহাতাব আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন(৪৪), মাঝিহট্র ইউনিয়নের রামপুর ভালুঞ্জা এলাকার মৃত ছামেদ ইদ্দিনের ছেলে আছার উদ্দিন(৪৪) বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার মৃত ইয়াব আলীর ছেলে মোঃ মমতাজ উদ্দিন(৬৭), মাশিমপুর চালুঞ্জা এলাকার মৃত লোকমান আলীর ছেলে আলাল উদ্দিন(৫৩) শিবগঞ্জের গনেশপুর এলাকার মৃত আব্দুল লতিফ এর ছেলে মোঃ তোফাজ্জল হোসেনে(৫৯), জগনাথপুর এলাকার মৃত জিন্নাতুল্লাহ এর ছেলে মোঃ সুলতান মাহমুদ(৫৩), চক-দেউলী এলাকার মৃত ওছমান আলী মন্ডল এর ছেলে বেলাল উদ্দিন(৫৮), মহাস্থান পূর্বপাড়ার মৃত মজিবর রহমান এর ছেলে মোঃ শাহ আলম (৫৫)।
০৪ ফেব্রুয়ারি(শনিবার) সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত জামায়াতে ইসলামীর সদস্যরা রায়নাগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মরহুম আব্দুল খালেকের বাড়িতে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বৈঠক করছিল। এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ৯ জনকে আটক করে। পুলিশের উপস্থিত টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। ৫টি(পাঁচটি) অবিস্ফোরিত ককটেল সদৃশ বিস্ফোরকদ্রব্য, ০৫টি(পাঁচটি) দুই ফুট ০৬ ইঞ্চি লম্ব লোহার বড়, রিপোট বহি-৫ টি,একটি ছোট ডাইরী,জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার ব্যায়ের ভাউচার, একটি রেজিষ্টার বহি জব্দ করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

editor

Recent Posts

পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…

22 hours ago

নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ

ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…

22 hours ago

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…

23 hours ago

জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া

মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…

23 hours ago

সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু

ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…

1 day ago

নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…

1 day ago

This website uses cookies.