মো: আতাউর রহমান,বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অটোস্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে।
শনিবার রাতে বন্দরে অটোরিকশার স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কুদ্দুস মিয়া ও মেহেদী নামে দুইজন নিহত হন। এছাড়াও উভয়পক্ষের আহত হন ৭ জন।
স্থানীয়রা জানান, বন্দর রেললাইন অটোস্ট্যান্ড দখল নিয়ে গত কয়েক দিন ধরে সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা হান্নান সরকারের সমর্থক বাবু-মেহেদী এবং সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাউসার আশার সমর্থক রনি-জাফরের পক্ষের লোকজনের মধ্যে মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ চলছিল। এর জেরে শনিবার রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে দুইজন নিহত হন। আজ আইনশৃঙ্খলা বাহিনী এই দুই খুনের মূল হোতা হান্নান সরকারকে গ্রেফতার করতে সমর্থ হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদি জানান, এ ঘটনায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৩ জনকে আগেই আটক করেছে। আর আজকে হান্নান সরকারকে গ্রেফতার করে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এই গ্রেফতারের ঘটনায় জনমনে স্বস্থি দেখা দিয়েছে।
প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার; সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ। প্রকাশক কর্তৃক সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত। ঢাকা অফিস : সিটি হার্ট, ৬৭ নয়াপল্টন, ঢাকা–১০০০, বাংলাদেশ (অস্থায়ী কার্যালয়)। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২