শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে খরনা ইউনিয়ন বিএনপি।
রবিবার (২২ জুন) বিকেল ৫টায় শাজাহানপুর উপজেলার খড়না বাজার ও আশপাশের এলাকায় এই প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন শাজাহানপুর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও খড়না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি।
তিনি এ সময় সাংবাদিকদের জানান, “বাংলাদেশ কিভাবে ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য সমান সুযোগ তৈরি করবে—তা নিয়েই আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার মাধ্যমে একটি স্বপ্নের রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা মানুষের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য।”
প্রচার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন খড়না ইউনিয়ন বিএনপির সহসভাপতি মিরাজুল হক বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আ. কুদ্দুস বাবলু, সুলতান আহম্মেদ, রুবেল হোসেন, গোলজার হোসেন, রওশন আলম, নূর আলম, আব্দুল করিম, শরিফ, আবুল কালাম, আলহাজ্ব বাবলু, রব্বানী, ইবরাহিম, নুরুল ইসলাম, ইমদাদুল, হারুন রশিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২