মোঃমনির মন্ডল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দি
মঙ্গলবার ১৯জুন সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদে ২০২৪-২৫অর্থবছরে মানবিক সহায়তা ভিজিডি কর্মসূচির আওতায় ২৮৩জন অসহায় দরিদ্র মধ্য ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোঃমোহন রায়হান, ইসলামপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তরুণ কুমার দাস, ইউপি সদস্য মহোন মাল্লিক, মোঃকবির হোসেন, তোফাজ্জল হোসেন, মজিবর রহমান, সৌরভ হোসেন, উদ্যোক্তা মোঃইউসুফ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন কার্যক্রমে২৮৩ উপকারভোগী পরিবারকে নির্ধারিত পরিমাণ চাউল সরবরাহ করা হয়।উপস্থিত সকলেই এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। এ সময় প্যানেল চেয়ারম্যান মোহন রায়হান বলেন, আমরা চেষ্টা করেছি সরকার থেকে প্রাপ্ত সহযোগিতা উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমানের নির্দেশনায়,ইউনিয়নের সকল অসহায় পরিবারের মাঝে সঠিকভাবে পৌঁছে দেয়ার।এই ভিজিডি চাউল তাদের কিছুটা হলেও সহযোগিতা হবে বলে আমরা মনে করি।চাউল বিতরণ অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপকারভোগীদের মাঝে সন্তুষ্ট প্রকাশ লক্ষ্য করা যায়।
মোঃমনির মন্ডল
উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দি রাজবাড়ী
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক বিভাগ : হোসেন মঞ্জিল, ৬/১, ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, বাংলাদেশ। সাব-হেড অফিস: টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২