পিরোজপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি ধর্মবিরোধী মতবাদ দিয়ে ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তাক সংশোধন করার দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ শুক্রবার (৩রা ফেব্রুয়ারি) জুমার নামায শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রিয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
মিছিল পরবর্তি পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো: শাহাবুদ্দিন কাশেমী, সিনিয়র সহ সভাপতি মাওলানা মো: ইয়াহিয়া হাওলাদার, ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল আহসান, জেলা সেক্রেটারি মোঃ মনিরুল হাসান, জাতীয় ওলামা মাশায়েক দায়িমা পরিষদের জেলা সভাপতি মাওলানা মো: রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
এসময় নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও সরকারের কাছে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি ধর্মবিরোধী মতবাদ দিয়ে ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তাক সংশোধন করার দাবী জানান বক্তরা।
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা পরশুরাম উপজেলার উত্তর কাউতলী বটতলায় ইসলামিয়া সিনিয়র…
ফখরুল আলম সাজু নওগাঁ জেলা বদলগাছী উপজেলা এ খাবারের প্রলোভন দেখিয়ে ১ শিশুকে ধর্ষণ ও…
মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সশস্ত্র হামলার ঘটনায় চারজন…
মোঃ রাব্বি হাসান দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এখনো বাড়ানো…
ফখরুল আলম সাজু সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় নিজ বসত ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে আরশ…
জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনা জেলা মদন উপজেলায় মারুফা আক্তার (২৭) নামের ১ নার্সের…
This website uses cookies.