Header Premium (728×90)

জেলা/স্থানীয়

রাজবাড়ীতে নবীকে কুটক্তি করায় কমিউনিটি মেডিকেল অফিসারকে গণধোলাই

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলীকে গণপিটুনী দিয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই চিকিৎসককে উদ্ধার করে।
রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠের নিকট এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, নবাবপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলী রবিবার সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।
বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতা খোন্দকার মনির আজম মুন্নু বলেন, নবী (সা.) কে নিয়ে সকালে একটি চায়ের দোকানে ডা. আহম্মদ আলী কুটক্তি করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে এলোপাথারী ভাবে মারধর করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও আমাদের নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু সহ আমাদের সহায়তায় সেনাবাহিনী তাকে ও তার ছেলেকে রাজবাড়ীতে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার মোঃ জামাল উদ্দিন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জনরোসের হাত থেকে রক্ষা করতে তাকে ও তার ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আনা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Md Omor Sunny

Recent Posts

সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন

স্টাফ রিপোর্টার রংপুর: সাংবাদিক নির্যাতন - হয়রানি বন্ধ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি…

4 minutes ago

কুমিল্লায় ধান কাটতে এসে শ্রমিক, গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যা

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা সুহিলপুর ইউনিয়নের অলিপুর গ্রামে ডাকাতির সময়…

43 minutes ago

স্ত্রীকে চাকুরি করতে না দেওয়া ডিভোর্সের জের ধরে শশুর বাড়ির সবার বিরুদ্ধে নির্যাতনের মামলা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হালিমপুর গ্রামের ইন্দুর দাইর এলাকার…

4 hours ago

পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন

যখন সময় ডেস্ক রির্পোট: রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ও পাট্টা ইউনিয়নে পৃথক দুটি খালের পুনঃখনন…

5 hours ago

মিঠাপুকুরে ১১১ পিস ইয়াবা উদ্ধার, ০১ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর  রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি…

9 hours ago

গাউসুল আজম সুপার মার্কেটের এজিএম স্থগিত, অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি

ফখরুল আলম সাজু ঢাকা রাজধানীর নীলক্ষেত এলাকার গাউসুল আজম সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী…

23 hours ago

This website uses cookies.