ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

যশোরের বাঘারপাড়ায় মির্জাপুর মহিলা কলেজের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সিরাজ

মোঃ ওবাইদুল হক, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়ায় মির্জাপুর মহিলা কলেজের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সিরাজ

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওবাইদুল হক, স্টাফ রিপোর্টার:
নিজ এলাকা বাঘারপাড়ায় সংবর্ধিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক সিরাজুল ইসলাম। উপজেলার মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি মনোনীত হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। গত ৫ জুন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৮ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কলেজ মিলনায়তনে আয়োজিত নবগঠিত কমিটির পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের নবাগত সভাপতি সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, রায়পুর স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নাজমুল হুদা, বন্দবিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ভূট্টো, বাঘারপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট শিহাবুর রহমান, খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার ক্রীড়া শিক্ষক কাজী কামরুল ইসলাম, অভিভাবক সদস্য বকুল হোসেন, জমির উদ্দীন, আলতাফ হোসেন, শিক্ষক প্রতিনিধি রুহুল কুদ্দুস, জান্নাতুল ফেরদৌস ও টিপু সুুলতান। সিরাজুল ইসলাম বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নের সেকেন্দারপুর গ্রামের বাসিন্দা। ১৯৮৯ সালে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯১ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। পেশাগত জীবনের একসময়ের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল ওয়ানের বার্তা সম্পাদক ও একই পদে প্রায় দুই যুগ আন্তর্জাতিক গণমাধ্যম রেডিও তেহরানের বাংলা বিভাগে ইরানে কর্মরত ছিলেন সিরাজ। দেশি ও বিদেশি মূলধারার বিভিন্ন গণমাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনীতির সমসাময়িক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে পেয়েছেন ‘মধ্যপ্রাচ্য বিশ্লেষক’ পরিচিতি। সর্বশেষ, গত জানুয়ারিতে এশিয়ান টিভিতে নিউজ অব হেড হিসেবে যোগ  দিয়েছেন সিরাজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরের বাঘারপাড়ায় মির্জাপুর মহিলা কলেজের সভাপতি বিশিষ্ট সাংবাদিক সিরাজ

আপডেট সময় : ১০:৫৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫