ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

জলাবদ্ধতার কারণে রূপগঞ্জে জনজীবন বিপর্যস্ত

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

জলাবদ্ধতার কারণে রূপগঞ্জে জনজীবন বিপর্যস্ত

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকায় দীর্ঘদিন ধরেই চলাচলের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই সমস্যাটি প্রকট আকার ধারণ করে।

প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্যের একটি রাস্তা বৃষ্টির পানি ও ড্রেন লাইনের পানির কারণে সম্পূর্ণভাবে জলাবদ্ধ হয়ে পড়ে। ফলে এলাকার কয়েকশো পরিবার, স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে হাঁটু পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। দীর্ঘদিনের এই দুর্ভোগে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন স্থানীয়রা। এর ফলে বিভিন্ন পানিবাহিত রোগও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি নজরে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংগঠনের। তাঁরা ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের কষ্ট লাঘবের উদ্যোগ নেন। সংগঠনের পক্ষ থেকে তারাবো পৌরসভার সাথে যোগাযোগ করে রাস্তায় চলাচলের উপযোগী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। পৌরসভার সহায়তায় অবশেষে প্রায় ৩৫০টি বালির বস্তা রাস্তায় বিছানো হয়।

এই উদ্যোগের ফলে বর্তমানে রাস্তাটি অনেকটাই চলাচলের উপযোগী হয়েছে। হাঁটু পানির মধ্যেও বালির বস্তাগুলো মানুষের চলাচলে সহায়ক ভূমিকা রাখছে। ধারণা করা হচ্ছে, আসন্ন বর্ষাকালজুড়ে স্থানীয়দের রাস্তা পারাপারে আর তেমন কষ্ট হবে না।

এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সভাপতি কামাল হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। পুরো কার্যক্রমটি তত্ত্বাবধান করেন তারাবো পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার শামীম ও পৌর কর্মকর্তা মিঠুন।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “অনেকদিন পর কেউ এসে আমাদের কথা ভাবল। এই রাস্তায় চলাচল ছিল দুর্বিষহ। এখন অন্তত সন্তানদের স্কুলে পাঠানো যাচ্ছে কিছুটা নিশ্চিন্তে।”

এলাকাবাসী আশাবাদী, ভবিষ্যতে আরও টেকসই ও স্থায়ী সমাধানের মাধ্যমে এই রাস্তাটি সংস্কার করা হবে এবং জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধান মিলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জলাবদ্ধতার কারণে রূপগঞ্জে জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : ১২:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫