পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন,কাজী শরীফুল ইসলাম শাকিল
- আপডেট সময় : ০৮:০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

মোঃএমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদীর মনোহরদীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান,ঈদুল আযহা মুসলমানদের একটি ধর্মীয় উৎসব। ঈদুল আযহা মানুষের মনের ভিতরের পশুত্বকে দূর করে সকল মুসলমানদেরকে ঐক্য ও সাম্যের ডাক দেয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয় সকলের জীবন। ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ।
আমি সব-সময় অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে বদ্ধ পরিকর। অন্যায় ও দূর্নীতি বিরুদ্ধে বরাবরই আমার কলম চলছে এবং চলবে। এই লক্ষেই ২০২৪ সালে ১ লা মার্চ থেকে সকলের সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতায় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের পথচলা। ইতিমধ্যেই ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে মনোহরদী উপজেলা প্রেসক্লাব খুবই সুনামের সাথে কাজ করে আসছে। আমি মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি হিসেবে উপজেলার গরীব-দুঃখী ও অসহায় মানুষের পাশে ছিলাম,আছি এবং থাকবো। ইনশাআল্লাহ্
মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অগ্রীম ঈদ মোবারক

























