ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্ত দিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেলো রাজবাড়ী জেলার বালিয়াকান্দি রবিউলের কিশোরগঞ্জে নকল ঔষধ কারখানায় অভিযান ও জরিমানা ‎জলঢাকায় বুড়িতিস্তা নদী খনন প্রকল্পের কার্যক্রম দ্রুত চালুর ও মানববন্ধন ও সড়ক অবরোধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরে কবরস্থান থেকে বিদেশি অস্ত্র উদ্ধার নির্বাচনে নাশকতার সন্দেহ মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেছে ভাবীর ঠোঁট নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মনোহরদীতে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা সুপার নিহত দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো অবস্থা পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় “শান্তিতে থাকবো” অপরকে শান্তিতে রাখবো সামাজিক সংগঠন এর উদ্যোগ শীতবস্ত্র বিতরণ

গঙ্গাচড়ায় পাটখেতে নিয়ে শিশু জিসানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের বাসিন্দা সোহেল আটক

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ১০:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে

গঙ্গাচড়ায় পাটখেতে নিয়ে শিশু জিসানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের বাসিন্দা সোহেল আটক

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

রংপুরের গঙ্গাচড়ায় পাটখেতে নিয়ে জিসান হোসেন রাহিম (৮) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে সোহেল রানা (২৮) নামে এক যুবককে আটক করেছে। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের বাসিন্দা

(৩০ মে) শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর এলাকার একটি পাটখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আটক সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা প্রায় ২ বছর ধরে গঙ্গাচড়ার বিভিন্ন এলাকায় ড্রেজার মেশিন চালাতেন। এই সুবাদে তার সঙ্গে জিসানের মা জেসমিন আরা খাতুনের পরিচয় গড়ে ওঠে। সোহেল তার উপার্জনের টাকা জেসমিনের কাছে জমা রাখতেন। সম্প্রতি জমা রাখা প্রায় ৫০ হাজার টাকা ফেরত চাইলে জেসমিন তাঁকে টাকা না দিয়ে উল্টো চড় মারেন বলে অভিযোগ।

এ ঘটনার জের ধরে (২৯ মে) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোহেল জিসানকে মাদ্রাসা থেকে নিয়ে যান। তাকে জুতা কিনে দেওয়ার কথা বলে বাজারে নিয়ে যান এবং পরে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে পথে একটি পাটখেতে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি লালমনিরহাটে নিজ বাড়িতে পালিয়ে যান।

রাত গভীর হলে মাদ্রাসা কর্তৃপক্ষ জিসানকে না পেয়ে খোঁজ শুরু করে। এ সময় এক ছাত্র জানায়, জিসানকে এক ব্যক্তি নিয়ে গেছেন। পরে পরিবারের সদস্যরা সোহেলের বাড়িতে যান এবং তার কথাবার্তায় সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ সোহেলকে আটক করে এবং পরে তার দেখানো স্থানে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।

জিসানের এক সহপাঠী গোলাম রাব্বানী (১০) বলেন, ‘নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন ১জন লোক এসে জিসানকে নিয়ে যায়। সে প্রায়ই এসে জিসানকে নাশতা দিত, ভেবেছিলাম আজও তাই নিয়ে যাচ্ছে।’

মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ রেজাউল করিম বলেন, ‘রাত ৯টার দিকে এক শিক্ষক দেখতে পান জিসান রুমে নেই। পরে এক ছাত্র জানায়, তাকে তার এক আত্মীয় (কেমন মামা) নিয়ে গেছেন।’

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গঙ্গাচড়ায় পাটখেতে নিয়ে শিশু জিসানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে কালীগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি গ্রামের বাসিন্দা সোহেল আটক

আপডেট সময় : ১০:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫